এমপি নিক্সনের বড় শক্তি শাহাদাৎ হোসেন কাজী জাফরউল্ল্যাহ'র সাথে।
আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের জন্য নৌকাপ্রেমী তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে তৃনমুল পর্যায়ের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নে নৌকার বিজয় আবারও সুনিশ্চিত করতে হবে।
শনিবার (৫ মার্চ) দুপুরে কাজী জাফর উল্লাহ তার বনানীস্থ রাজনৈতিক কার্যালয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন তার সাথে রাজনীতিতে যোগ দিতে আসলে তখন তিনি এসব কথা ।
এসময় কাজী জাফর উল্লাহ বলেন, শাহাদাত হোসেন ঘরের ছেলে ঘরে ফিরে আসায় তাকে অভিনন্দন। এখন থেকে নৌকার বিজয়ের জন্য সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে হবে।
শাহাদাত হোসেন বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আমি নৌকার বিরোধিতা করে খালকেটে কুমির এনেছি যার জন্য আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী। এবার ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ সাহেবের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে ঐ খুনী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আমরা বিতাড়িত করবো।
তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবো শেখ হাসিনার ও কাজী জাফর উল্লাহ সাহেবের নেতৃত্বের বাইরো যাবো না।
এর আগে শনিবার দুপুরে শতাধিক নেতাকর্মী নিয়ে কাজী জাফর উল্লাহ বনানীস্থ রাজনৈতিক কার্যালয়ে যোগদান করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক,স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান কাফী, এম হক বাবু। কাজী জাফর উল্লাহ রাজনৈতিক সচিব এনামুল হক অপু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, শাখাওয়াত হোসেন জালাল রানা, ভাঙ্গা উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সী,ভাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবীর মুন্সী বিতু সহ প্রমুখ।
