জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে লোহাগাড়ায় গুড়িয়ে দিয়েছে ৩ ইটভাটা!

 প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০১:৪১ পূর্বাহ্ন   |   জেলার খবর


সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ  লোহাগাড়া উপজেলার চুনতি,পুটিবিলা ও আমিরাবাদ ইউনিয়নে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় পুড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচাইটও ধ্বংস করে দেয়া হয়। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকার ইয়াছিন মাঝির মালিকানাধীন চুনতি ব্রিকস, পুটিবিলার গৌড়স্থান সিকদারপাড়া এলাকায় মোঃ তাহের কোম্পানীর মালিকানাধীন জিবি এম ব্রিকস ও আমিরবাদ ইউনিয়নের বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন মোঃ শরীফ খানের মালিকানাধীন বার আউলিয়া ব্রিকস।  

৬ মার্চ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে   পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। 

 এসময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আফজালুর রহমান,সহকারি পরিচালক নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়ির স্টেশন অফিসার মোঃ হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত, এএসআই শরিফুল ইসলাম,ব্যাটালিয়ন ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে লোহাগাড়ার চুনতি,পুটিবিলা ও আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া না যাওয়ায় ৩ টি ইটভাটা সম্পূর্ণরুপে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলার খবর এর আরও খবর: