বহিষ্কার হলেন আওয়ামী লীগের ৭ নেতা

 প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০১:৪৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃনাজমুল হাসান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 ইউপি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার এবং বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা করার জন্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃতরা হলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হক,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আবুল কালাম মাষ্টার, আঃ কালাম মাষ্টার, ৮ নং ওয়ার্ড সভাপতি মশিউর রহমান বালু,ইউনিয়ন কৃষকলীগ আহ্বায়ক শামসুল হক ডাকুয়া


উল্লেখ্য যে,গত ১১ই নভেম্বর ২য় ধাপে ইউপি নির্বাচনে গজালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদুল ইসলাম স্বপন -এর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বিশ্বাসকে সমর্থন করেন ইউনিয়ন আওয়ামীলীগের কিছু নেতা-কর্মীরা। যার পরিপ্রেক্ষিতে  ৮২ ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।


 


গত ২৩ ফেব্রুয়ারী (রবিবার) গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম আমির আলী এবং সাধারণ সম্পাদক খালিদুল ইসলাম স্বপন সাক্ষরিত এক বহিষ্কারাদেশ পত্র উপজেলা আওয়ামীলীগের কাছে প্রেরণ করা হয়।এবং ২৮ ফেব্রুয়ারী(সোমবার) উক্ত বহিষ্কারাদেশটি উপজেলা আওয়ামী লীগ কতৃক গৃহীত হয়।




আজ ৬ মার্চ বহিষ্কারাদেশ পত্রটি জনসম্মুখে প্রকাশিত হলে,সন্তুষ্টি প্রকাশ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ কর্মীরা।

জেলার খবর এর আরও খবর: