মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নারী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ- আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। সকালে পুলিশ লাইন্স ড্রিলশেড থেকে একটি র্যালী বের হয়ে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে। পরে ড্রিলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধিপাচ্ছে স্বীকৃতি। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল।
আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এক সময় আমাদের সমাজের নারীরা সমাজ ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে ছিল এখন আর তা নেই। সর্বক্ষেত্রেই সম অধিকার, সম গুরুত্ব। সর্বক্ষেত্রেই নারী-পরুষের সমান অংশগ্রহণ চোখে পড়ে।
