গোপালগঞ্জ কাশিয়ানী চোরাই মটরসাইকেল উদ্ধার জিপিএস ট্রাকিং এর মাধ্যমে

 প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০২:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের আশ্রয়ন প্রকল্পের নাম বন্দবস্তহীন ১৯৫ নং ঘরের মধ্য হতে জিপিএস ট্রাকিং এর মাধ্যমে চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয় ।

সোমবার (৭ই মার্চ ২০২২) সন্ধ্যায় রামদিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার নির্দেশে এস আই মো. আনোয়ার এর নের্তৃত্বে ১২৫সিসি কালো রং এর ডিসকভার মটরসাইকেল তালতলা গ্রামের আশ্রয়ন প্রকল্পের নাম বন্দবস্তহীন ১৯৫ নং ঘরের মধ্য হতে উদ্ধার করেন।

যশোর জেলার অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের এস এম আসাদুজ্জামান লিটনের বাড়ীর নিচ থেকে মটরসাইকেলটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া যায়।

মটরসাইকেলের মালিক এস এম আসাদুজ্জামান বলেন, রবিবার রাত্র ১২টায় আমার সাইকেলটি বাড়ীর গেটের মধ্যে তালা দিয়ে রেখে বাসায় ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ীর গেট ভেঙ্গে সাইকেলটি চুরি হয়েছে। আমি মোবাইলে জিপিএস ট্রাকিং এর মাধ্যমে জানতে পারি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের আশ্রয়ন প্রকল্পে আছে। এরপর নির্দিস্ট স্থানে এসে ৯৯৯ এ কলের মাধ্যমে রামদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের সাহায্যে মটরসাইকেল উদ্ধার করা হয়।

জেলার খবর এর আরও খবর: