বাঘায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ
প্রতিনিধি বাঘা (রাজশাহী)
শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অভিবাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মসলেম উদ্দিন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান শিক্ষক ঝর্ণা খাতুনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাতাব আলী , নিলুফা বেগম , বিনা বেগমসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য। সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার শতাধিক অভিভাবকসহ মায়েরা অংশ গ্রহণ করেন।
