বড়াইগ্রামে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ও র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
জাহিদ হাসান, নাটোর প্রতিনিধিঃ
নাটোর বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে র্যালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জুয়েল, বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।
