জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা, আহত যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন   |   জেলার খবর



মুহাম্মাদ রবিউল আলম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি,


জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আলোচনা সভা, জুলাই গেজেটে অন্তর্ভুক্ত আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 


এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন সাহা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই গেজেটে অন্তর্ভুক্ত আহত যোদ্ধারা, সাংবাদিক এবং সুধীজন


বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।



অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গেজেটে অন্তর্ভুক্ত আহত যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠিতে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ দিবসের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলার খবর এর আরও খবর: