সিরাজগঞ্জ-৩ আসনের প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন   |   জেলার খবর


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-৩  (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনে ৪ বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) বিকেলে মরহুমের নিজ গ্রাম  সলঙ্গা থানার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায়  সভাপতিত্ব করেন,প্রয়াত এমপির ছেলে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,প্রয়াত এমপির সুযোগ্য ভাতিজা,সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন,জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে মানুষের কল্যাণে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খাঁন,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার,এস এম বাবর আলী খোকন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা,রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হাসান,প্রয়াত এমপির কন্যা লুবনা তালুকদার,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উল্লেখ্য,প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ২০২৫ সালের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেলার খবর এর আরও খবর: